চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজে আজ বুধবার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিজয় দিবস উপলক্ষে কলেজের শহীদ মিনারে ফুল দেওয়ার পর ছাত্রলীগের সমাবেশে ধাওয়া দিলে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম কলেজে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার পর ছাত্রলীগের সমাবেশে ধাওয়া দিলে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকজনের হামলা থেকে বাঁচতে এভাবেই আকুতি জানাচ্ছেন একজন। ছবি: ফোকাস বাংলা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ ডিসেম্বর উপলক্ষে কলেজের স্মৃতিসৌধে ফুল দিয়ে এর সামনে সমাবেশ করে কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় পেছনে ছাত্রশিবির ধাওয়া দিলে সমাবেশ ভঙ্গ হয়ে যায়। এরপরই ছাত্রলীগ ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ গিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ক্যাম্পাসের ভেতরের হলে শিবির এবং ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ অবস্থান করছে।
এ ঘটনার পর কলেজের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম কলেজে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার পর ছাত্রলীগের সমাবেশে ধাওয়া দিলে বুধবার শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। পুলিশ ও র‍্যাব সদস্যরা ছাত্রলীগ ও শিবিরের নেতাদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। ছবি: ফোকাস বাংলা

সংঘর্ষের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজের বাইরে এবং শিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের ভেতর হলে অবস্থান নিয়েছেন।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।