চট্টগ্রাম কলেজে রাতে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামের সামনে গতকাল রোববার রাত ১০টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি আবু মোহাম্মদ আরিফ প্রথম আলোকে বলেন, আতঙ্ক ছড়াতে শিবির এ কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন।
তবে শিবিরের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।