চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র ও গুলিসহ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমকে আটক করেছে বিজিবি। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাঁকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, নুরুল আজিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।