চট্টগ্রাম নগরে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনা করার সময় চট্টগ্রাম নগরে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আবদুল্লাহ আল মুন্না, মোস্তাক আহমেদ, হেলাল উদ্দিন, মিজানুর রহমান ও রাকিবুল হাছান। গতকাল সোমবার নগরের চন্দনপুরা এলাকায় শিবিরনিয়ন্ত্রিত একটি বাসা থেকে তাঁদের আটক করে চকবাজার থানা-পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, শিবিরের নিয়ন্ত্রণাধীন একটি বাসায় নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক চলছে তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যান। ওই বাসা থেকে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তার পাঁচজন শিবিরের কোনো পদে রয়েছেন কি না জানতে চাইলে ওসি বলেন, তাঁরা কোনো পদে নেই। তবে শিবিরনিয়ন্ত্রিত বাসা থেকে গোপন বৈঠককালে গ্রেপ্তার হওয়ায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।