চট্টগ্রাম বন্দরে ৪৭০ কার্টন সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য দিয়ে আনা ৪৭০ কার্টন সিগারেট চট্টগ্রাম বন্দর থেকে জব্দ করা হয়েছে। র্যা বের কাছ থেকে তথ্য পেয়ে গতকাল বৃহস্পতিবার বন্দরের একটি ইয়ার্ড থেকে এসব সিগারেট জব্দ করে কাস্টম কর্তৃপক্ষ।
র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী অধিনায়ক মো. আমিরুল্লা প্রথম আলোকে বলেন, দুবাই থেকে গাজীপুরের একটি পোশাক কারখানার জন্য পণ্য আমদানির মিথ্যা তথ্য দিয়ে ৪৭০ কার্টন সিগারেট আনা হয়। জব্দ করা সিগারেটের মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার হোসেন আহমেদ বলেন, চোরাচালানের বিষয়ে র্যা বের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। যৌথভাবে অনুসন্ধান করে প্রমাণ পাওয়ার পর কনটেইনার থেকে সিগারেট জব্দ করা হয়। এ বিষয়ে বিভাগীয় মামলা ও থানায় মামলা করা হচ্ছে।