চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় লাগেজের ভেতর থেকে সোনার ২৪টি বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি।

চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের শৌচাগারের ভেতরে পরিত্যক্ত অবস্থায় লাগেজটি পড়ে ছিল। লাগেজটি নিয়ে স্ক্যানার মেশিনে দেওয়ার পর এতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর লাগেজের মধ্যে একটি ব্যাগের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার ২৪টি বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছেন তপন কুমার।