চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হলের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষে চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের চট্টগ্রাম িবশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলি হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।