চট্টগ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় গুরুতর অগ্নিদগ্ধ গৃহবধূ লায়লা বেগম মারা গেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে বলেন, আগুনে লায়লার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল। লায়লার মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ওসি আরও বলেন, গতকালই লায়লার বাবা মামলা করেছেন। মামলায় উল্লেখ করেছেন, পরিবারের অমতে দুই মাস আগে ইউসুফের সঙ্গে লায়লার বিয়ে হয়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে লায়লার শরীরে আগুন ধরিয়ে দেন ইউসুফ। এ ঘটনায় ইউসুফের বাবা ও ভাইয়ের প্ররোচনা আছে। এই তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।