চট্টগ্রামে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বালুচরা বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই বা তিন দিন আগে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে।
বায়েজিদ থানার উপপরিদর্শক রত্নেশ্বর মজুমদার প্রথম আলোকে জানান, বাজারের উত্তর পাশে একটি সেতুর নিচে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।