চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত তিনটা পর্যন্ত এ অভিযান চলে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, গতকাল রাত এগারটায় নগরের দেওয়ানহাট মোড়ে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে দুটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। পরে নগরের লালখান বাজার ও অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও রাজস্ব বিভাগের কর্মকর্তা এবং নগর পুলিশ সহযোগিতা করেন।
অভিযানের সমন্বয়ক সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, প্রথম দিন অভিযান চালিয়ে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অবৈধ বিলবোর্ড উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।