চট্টগ্রামে অবৈধ ২৪ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহরের নারিকেলতলা কাজীর গলি এলাকায় অভিযান চালিয়ে ২৪টি অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
কর্ণফুলী গ্যাস সূত্র জানায়, কাজীর গলি এলাকায় আকতার কামাল নামের এক ব্যক্তি তাঁর ছয়তলা ভবনে অবৈধভাবে ২৩টি গ্যাস–সংযোগ ব্যবহার করছিলেন। এ ছাড়া একই এলাকায় মো. ইলিয়াছ নামের আরেক ব্যক্তি আবাসিক সংযোগ নিয়ে সেটি বাণিজ্যিক কাজে ব্যবহার করছিলেন। অভিযানে সব কটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কর্ণফুলী গ্যাসের উপমহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।