চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. হানিফ ও মো. ফয়েজ। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের প্রবর্তক সংঘের পাহাড়ের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচলাইশ থানার এসআই আনিসুর রহমান বলেন, প্রবর্তক সংঘের পাহাড়ের নিচে ডাকাতির প্রস্তুতি নিতে বৈঠক চলছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন পালিয়ে গেলেও দুজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি এলজি ও দুটি গুলি।