চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশি বন্দুক, এলজি, শুটারগানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. সেলিম, মোশারফ হোসেন ও জহিরুল ইসলাম। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার জাকির হোসেন রোডের একটি চা-দোকানের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে দুটি দেশি একনলা বন্দুক, একটি শুটারগান ও দুটি এলজি উদ্ধার করা হয়েছে। তাঁরা অস্ত্রগুলো বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিলেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।