চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো মো. ইমরান, মো. আমির, মো. হাশেম ওরফে ছোট হাশেম ও মো. আশরাফ। গত শুক্রবার গভীর রাতে নগরের পোর্ট কানেকটিং সড়কের পাশে বন্দর কর্তৃপক্ষের কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান প্রথম আলোকে জানান, দুটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এলজি, তিনটি গুলি, দুটি চাপাতি, একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বন্দর এলাকায় ডাকাতির জন্য তারা বের হয়েছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে কোতোয়ালি, ডবলমুরিং ও বন্দর থানায়।