চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর শাখা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক রায়হানুল কবীরসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রায়হানের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া রায়হান চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি। এ ছাড়া অন্য দুজন হলেন একই শাখার সাবেক সভাপতি মো. আবু তাহের (২৫) ও সহসভাপতি মো. রাসেল (২৪)।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তফা প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া তিনজন এজাহারভুক্ত আসামি। তাঁদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।