চট্টগ্রামে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলো: নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম, মনির হোসেন, আলাউদ্দিন ও মাহে আলম। তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, দুটি পয়েন্ট টু টু বোরের কার্তুজ ও ছয়টি ছুরি উদ্ধার করা হয়।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, নগরের কর্নেলহাট এলাকায় লক্ষ্মীপুরগামী একটি বাসে যাত্রীবেশে উঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই পাঁচজন। অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যাত্রীবেশে বাসে উঠে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদের বিরুদ্ধে নোয়াখালীর চাটখিল থানায় অস্ত্র মামলায় সাত বছরের কারাদণ্ড রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।