চট্টগ্রামে আইসক্রিম কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরি করে আইসক্রিম বিক্রি করতে করতে একসময় আইসক্রিম কারখানা গড়ে তোলেন ফাইজুল ইসলাম। কিন্তু কোনো ছাড়পত্র ছাড়া ঘন চিনি ও খাওয়ার অনুপযোগী রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করছিলেন তিনি। তাই আজ শনিবার বহদ্দারহাট এলাকায় তাঁর কারখানা ‘সুমাইয়া আইস বার’ সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
সিলগালার পাশাপাশি ফাইজুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে চার হাজার আইসক্রিম এবং বেশ কিছু রাসায়নিক জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রুহুল আমীন। তিনি বলেন, খাওয়ার অনুপযোগী রং, রাসায়নিক, ঘন চিনি ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম বানানোর কথা স্বীকার করেছেন ফাইজুল। একসময় আইসক্রিম বিক্রি করতেন তিনি। পরে একটি ঘর নিয়ে সেখানে আইসক্রিম তৈরি করে বাজারে বিক্রি করছিলেন। তাঁর কোনো ছাড়পত্রও নেই।