চট্টগ্রামে আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রতারণার দায়ে এক আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মাহবুবুল আলম (৪০) নামের এই ব্যবসায়ী হলেন মাতৃনিবাস বিল্ডার্স লিমিটেড নামের একটি আবাসন কোম্পানির চেয়ারম্যান। গতকাল সোমবার বিকেলে নগরের নাসিরাবাদ আবাসিক এলাকায় অবস্থিত কোম্পানির করপোরেট কার্যালয় থেকে মাহবুবুলকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। পাঁচলাইশ থানার উপপরিদর্শক রুপম কান্তি দে জানান, মাহবুবুল আলম দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসার নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছেন। সম্প্রতি হেলাল উদ্দিন নামের এক গ্রাহক তাঁর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।