প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনার দুই বছর পর এক আসামিকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের এ কে খান মোড়ে একটি বাস কাউন্টারের সামনে থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. বোরহান।
জানা যায়, হাটহাজারী উপজেলার এক নারীকে ২০১২ সালের জুন মাসে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বোরহান। এরপর নিজ বাসায় বৈদ্যুতিক পাখার সঙ্গে তাঁকে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
র্যাবের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, আদালত এই মামলাটি তদন্তের জন্য ২০১৩ সালের ১২ আগস্ট র্যাবের কাছে পাঠান। আটক বোরহানকে আজ রোববার আদালতে হাজির করা হবে।