চট্টগ্রামে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে আজ শুক্রবার সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চালক মো. শাহ আলম (৩০) ও তাঁর সহকারী ইমাম হোসেন (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কালামিয়া বাজার এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই গাড়ির চালক ও চালকের সহকারীর দেওয়া তথ্য অনুযায়ী ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গাড়িটি জব্দ করা হয়েছে।