চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার মো. আমান উল্লাহর (১৯) বাড়ি কক্সবাজারের টেকনাফে।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে বাসে চড়ে চট্টগ্রামে আসছিলেন মো. আমান উল্লাহ। দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাকলিয়া থানার পুলিশ বাসে তল্লাশি চালায়। এ সময় আমানের প্যান্টের পকেট থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।