চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার একটি বাসায় গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে ২২ হাজার ৩০০ ইয়াবা বড়ি ও সাত লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে র্যাব-৭। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফের বাসিন্দা মো. আবুল কালাম (৪৫) ও আবদুর রহমান (২৭)। র্যাব-৭-এর এএসপি সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁরা কালামিয়া এলাকার বাসা থেকে এই কার্যক্রম পরিচালনা করতেন।