চট্টগ্রামে ইয়াবা রাখায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা রাখার দায়ে মো. রফিক নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।

এ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ৫ জুন নগরের শাহ আমানত সেতু এলাকায় রফিককে ৮০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। এ ঘটনায় মামলা করা হলে তদন্ত শেষে পরের মাসের ৭ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন। রফিক ছয় মাস আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে।