চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের সদরঘাটের ডিলাইট হোটেলের সামনে থেকে দুজনকে আটক করা হয়। ক্রেতা সেজে তাঁদের আটক করা হয় বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানান। তাঁরা হলেন কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার হাবিব হোসেন ও কক্সবাজারের উখিয়ার মো. আয়াজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন শর্মা জানান, কক্সাবাজার থেকে ইয়াবা নিয়ে আসেন আটক দুজন। তাঁদের কোমরে দুটি ব্যাগ বাঁধা ছিল। দেহ তল্লাশি করে ইয়াবা বড়ি পাওয়া যায়।