চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা বড়ি রাখার অভিযোগে মো. ইলিয়াছ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আনোয়ারার গোবাদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, ইলিয়াছের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ হাজার ১৫৭ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন। এই ঘটনায় ইলিয়াছের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে।