চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রাইফেল ক্লাব মার্কেটের পূর্ব গেট এলাকা থেকে গত শুক্রবার গভীর রাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা একটি প্রাডো জিপ গাড়ি (চট্টমেট্রো-ঘ-১৩-৮৪৬০) ও পাঁচ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হোসেন (২২) ও নাছির উদ্দিন (২০)। এ সময় আবুল কালাম নামের তাঁদের এক সহযোগী পালিয়ে যান বলে জানায় পুলিশ। তাঁদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার সিনহা জানান, শুক্রবার গভীর রাতে আবুল হোসেন, নাছির ও কালাম জে কে টাওয়ার ইলেকট্রনিকস মার্কেটের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছিলেন। তাঁদের গতিবিধি ছিল সন্দেহজনক। সেখানে অবস্থানের কারণ জিজ্ঞেস করতে গেলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একজন পালিয়ে যেতে পারলেও অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।