চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গার মহাজন ঘাটা এলাকা থেকে আজ রোববার বিকেলে মিয়ানমারের এক নাগরিকসহ তিন ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের নাগরিক সেলিম আহমেদ (২৫), বাংলাদেশের কক্সবাজারের কলাতলী এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (২৫) ও সানজিদা বেগম (২৫)।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আটক তিনজন ইয়াবা বিক্রির জন্য পতেঙ্গার মহাজন ঘাটার মহাজন টাওয়ারের সামনে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তিনজনের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে যান।
এসআই মনিরুল বলেন, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে এবং মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হবে।