চট্টগ্রামে এক টন ঘনচিনি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে আমদানি নিষিদ্ধ এক টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে এ কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
মইনুল খান জানান, এসব ঘনচিনি চীন থেকে আমদানি করা হয়েছে। তবে ২০০৬ সালে ঘনচিনি আমদানি নিষিদ্ধ করে সরকার। প্রতি কেজি ঘনচিনির মূল্য ২৫০ টাকা। এক কেজি ঘনচিনি ৫০ কেজি চিনির কাজ করে। বাড়তি মুনাফার জন্য এটি আইসক্রিম, চকলেট, জুসে ব্যবহার করা হয়। এটি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।