চট্টগ্রামে এক তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াসিন ওরফে মনা নামের এক তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ হোসেনের অনুসারীরা ইয়াসিনকে গতকাল রাত ১০টার দিকে লেক সিটি গেট এলাকায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়।

ওসির দাবি, নিহত ইয়াসিন ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা আছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে।