চট্টগ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নে বশির আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গতকাল বুধবার রাত ১১টার দিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বশির আহমেদ স্থানীয় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাতে বশিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালামের ভাষ্য, স্থানীয় সন্ত্রাসী আবদুর রহমান ওরফে রহমান হুজুর এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তাঁদের সন্দেহ। তিনি আরেকটি খুনের মামলারও আসামি। তাঁকে ধরার চেষ্টা চলছে।