চট্টগ্রামে এক লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক লাখ ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটায় শহরতলির মইজ্জারটেক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মোহাম্মদ ইব্রাহিম (২৪) ও মোহাম্মদ কামাল (৩০)। পুলিশ জানায়, ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ থানা-পুলিশের তালিকাভুক্ত তিন ইয়াবা পাচারকারী। অপরজন ইব্রাহিমের গাড়ির চালক। একটি জিপে করে কক্সবাজার থেকে ইয়াবা বড়ি নিয়ে তাঁরা চট্টগ্রাম আসছিলেন।
চট্টগ্রাম নগরের বন্দর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে এক লাখ ইয়াবা বড়ি নিয়ে চট্টগ্রাম নগরে ঢুকছিলেন ইব্রাহিম। তাঁদের ব্যবহার করা জিপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।