চট্টগ্রামে ওষুধের দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে মা ড্রাগ হাউস নামে একটি ওষুধের দোকানে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালের সামনে ল্যানসেট ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ল্যানসেট ভবনের নিচতলায় মা ড্রাগ হাউসসহ ১০-১২টি ওষুধের দোকান রয়েছে। ২০-২৫ জন দুর্বৃত্ত রাত নয়টার দিকে মা ড্রাগ হাউস ভাঙচুর করে। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল। দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে দোকানের তালা ভাঙে। শাটারে কোপ দেয়। পরে দোকানের সামনের শোকেস ভাঙচুর করে চলে যায়।