চট্টগ্রামে ককটেল ফাটানোর সময় রিকশাচালককে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ককটেল ফাটানোর সময় এক রিকশাচালককে পিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছে জনতা। টাকার বিনিময়ে ককটেল ফাটিয়েছেন বলে ওই রিকশাচালক পুলিশকে বলেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা পৌনে ১১টার দিকে মহানগরের কাস্টমস ভবনের সামনে তিনটি ককটেল ফাটান রিকশাচালক মোহাম্মদ রুবেল। এরপর জনতা তাঁকে ধরে পিটুনি দেন। রুবেল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরি মাঠসংলগ্ন বাস্তুহারা বস্তিতে থাকেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের দুই নেতা তিনটি ককটেল ফাটানোর জন্য রুবেলকে ৮০০ টাকা দিয়েছে বলে তিনি স্বীকার করেছেন। আমরা ওই টাকা জব্দ করেছি। ওই দুই ছাত্রনেতার নামও পেয়েছি, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। তাঁদের গ্রেপ্তার করতে অভিযানও চলছে।’