চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের ছোড়া ককটেলের বিস্ফোরণে তিন পুলিশ আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে সাতটায় নগরের চান্দগাঁও এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন চান্দগাঁও থানার পুলিশ কনস্টেবল রিপন বড়ুয়া, ফরিদ উদ্দিন ও রমিজ উদ্দিন। তাঁদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন পুলিশ সদস্য রাস্তার পাশে একটি কমিউনিটি সেন্টারের সামনে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে সাতটার দিকে একটি গাড়ি থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়। এতে কনস্টেবল রিপনের দুই পায়ে এবং বাকি দুজনের এক পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। চিকিৎসকেরা তিনজনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।