চট্টগ্রামে কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রামে দিদার হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের টাইগারপাস এলাকার একটি পাহাড়ের চূড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দিদার নগরের আমবাগান এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। সে পেশায় হকার।
গতকাল দিদারের বড় ভাই মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। তিনিপ্রথম আলোকে বলেন, ‘গত বুধবার রাতে বাসাথেকে বের হয় দিদার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে লোকজনের কাছ থেকে খবর পেয়ে পাহাড়ের চূড়ায় তার লাশ দেখতে পাই। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় কিছু যুবকের সঙ্গে বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ধারণা করছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, দিদার হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।