চট্টগ্রামে কুপিয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নুরুল আলম রাজু (২২) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত রাজু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ভাগ-বাঁটোয়ারা নিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে।
তবে পরিবারের দাবি, রাজু ছাত্রলীগের কর্মী। চাঁদাবাজেরা তাকে খুন করেছে। নিহত রাজু পাঁচলাইশ বিবিরহাট এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।
নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে রাজু। শনিবার দিবাগত রাত দুইটার দিকে হামজারবাগ রেললাইন এলাকায় কে বা কারা তাকে কুপিয়ে খুন করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও নিহত রাজুর পরিবার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজুর বড় ভাই কুতুবুল আলম জানান, রাতে তাঁর ভাইকে ঘর থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় চাঁদাবাজ জহির ও খোরশেদ। তারাই তার ভাইকে কুপিয়ে খুন করে। তার মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে।