চট্টগ্রামে কেক খেয়ে ১০ শিশু অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন বৌবাজার এলাকায় গতকাল রোববার সকালে খোলা কেক খেয়ে ১০টি শিশু অসুস্থ হয়ে পড়েছে। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার প্রথম আলোকে জানান, শিশুরা বৌবাজার এলাকার আবু তাহের কলোনির বাইরে রাস্তায় খোলা কেক কিনে খাওয়ার পর থেকেই তাদের মধ্যে বমি ও মাথা ঘোরানোর উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছেন তাদের অভিভাবকেরা।
চিকিৎসাধীন শিশুরা হলো মো. ইমরান (৫), আল আমীন (৭), জান্নাত (৩), সুমাইয়া (৯), ইয়াসিন (১২), আরিফ হোসেন (৩), মিম (৬), রাকিব হোসেন (৪), মো. সালাউদ্দিন (১৫) ও সুমাইয়া (৪)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বৌবাজার এলাকার আবু তাহের কলোনি থেকে এই ১০ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।