চট্টগ্রামে গাঁজাসহ চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে গাঁজা বহনের দায়ে চার নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক চারজন হলেন জাহেদা বেগম (৫০), রেহেনা বেগম (৩০), রোকেয়া বেগম (৭০) ও নূরুন্নাহার বেগম (৩০)। তাঁরা কক্সবাজার জেলার কলাতলী এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ। নগরের বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম প্রথম আলোকে বলেন, নগরের বটতলী রেলস্টেশন থেকে গাঁজা কিনে নিয়ে তাঁরা কক্সবাজারে যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই মহিম।