চট্টগ্রামে গ্যাসের ২২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার শিল্প প্রতিষ্ঠান ও আবাসিক মিলিয়ে চট্টগ্রাম নগরের তিন এলাকায় গ্যাসের ২২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড), কালুরঘাট বিসিক শিল্প এলাকা ও জালালাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

কেজিডিসিএলের উপ মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন (জনসংযোগ) বলেন, অননুমোদিত সরঞ্জাম ব্যবহার করার কারণে সিইপিজেডের জেএফ টেক্সটাইল, কালুরঘাট বিসিক শিল্প এলাকার আনোয়ারা ফ্যাশন লিমিটেড, নূর গার্মেন্টস ও এডহেসান (প্রা.) লিমিটেডসহ মোট চারটি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া নগরের জালালাবাদ এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ১৮ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের সময় কর্ণফুলী গ্যাসের উপ মহাব্যবস্থাপক মো. আমীর হামজা, ব্যবস্থাপক হাসান সোহরাব, শামসুল করিমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।