চট্টগ্রামে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চার হাজার ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবদুর রহমান, জাহেদ হোসাইন, সোমেল বড়ুয়া ও মো. মোশাররফ। গতকাল বুধবার বিকেলে নগরের লালদিঘীরপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আছলাম হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লালদিঘীরপাড় এলাকা থেকে ওই চারজনের শরীর তল্লাশি করে চার হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা কক্সবাজার থেকে এসব ইয়াবা চট্টগ্রামে বিক্রির জন্য আনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।