চট্টগ্রামে চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২০০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (২২), শাহনাজ বেগম (৩০) ও আকলিমা বেগম ওরফে তাসলিমা (২৭)। তাঁরা নগরের ডবলমুরিং থানার রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নগরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য রাঙামাটি থেকে ২০০ লিটার মদ এনেছিলেন ওই তিনজন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে ওই তিনজনকে চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা নিয়মিত মদ এনে নগরের বিভিন্ন স্থানে বিক্রি করেন।