চট্টগ্রামে ছয়টি বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল কয়েকটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেন। ছবিটি বেলা ১১টায় নগরের অলংকার মোড় থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল কয়েকটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেন। ছবিটি বেলা ১১টায় নগরের অলংকার মোড় থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের অলংকার মোড় থেকে কর্নেল হাট পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অভিযানে বিলবোর্ড নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। সিটি করপোরেশন ও নগর পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।
করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ভেগাস অ্যাডের দুটি বিলবোর্ড উচ্ছেদ ও প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অ্যাড লিংকের একটি বিলবোর্ড উচ্ছেদ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ক্রিয়েটিভ অ্যাড, সফি অ্যাড ও কুদ্দুস অ্যাডের একটি করে বিলবোর্ড অপসারণ করা হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘অবৈধ বিলবোর্ড অপসারণে আমাদের অভিযান অব্যাহত আছে। বিলবোর্ড সরিয়ে না নেওয়ায় প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে জরিমানা করা হচ্ছে।’