চট্টগ্রামে ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিমন ভবনের সামনে থেকে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর ও জায়েদ হোসেন।
কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, নাসিমন ভবনের সামনে নুর মোহাম্মদ সড়ক এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় নিরাপত্তার স্বার্থে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।
নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন আইন কলেজ ছাত্রদলের সহসভাপতি, অন্যজন যুগ্ম সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরুর সময় পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে ছেড়ে দিলেও দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।