চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের বাস ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ছাত্রলীগের কর্মীরা একটি বাস ভাঙচুর করেছেন। চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সাংসদ প্রয়াত রফিকুল আনোয়ারের স্মরণসভায় যাওয়ার সময় গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে। নগরের শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মোটরসাইকেল ও ট্রাকে করে যাচ্ছিলেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় মোটরসাইকেলের সঙ্গে নগর পরিবহনের একটি বাসের সামান্য ধাক্কা লাগে। এ সময় ট্রাক থেকে নেমে ছাত্রলীগের কর্মীরা লাঠি দিয়ে বাসটি ভাঙচুর করেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, নগরের মুরাদপুর এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তবে সে রকম কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।