চট্টগ্রামে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইয়ের অভিযোগে গতকাল শুক্রবার ভোররাতে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, প্রিন্স দাশ, সেলিম হোসেন, মো. সবুজ, নুরুন্নবী ও সাইফুদ্দীন রাজা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মুঠোফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।