চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার বিদেশি শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার হয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক ডানা ম্যাকক্লেইন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার খুলশী থানায় মামলা করেন তিনি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, হেঁটে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা ওই নারী শিক্ষকের ব্যাগ ছিনিয়ে নেয়। তাঁর ব্যাগে ল্যাপটপ, মুঠোফোনসহ জিনিসপত্র ছিল। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।