চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. বেলাল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের খুলশী থানার লালখান বাজারের ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনির বাসিন্দা বেলাল ডেবার পাড় এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তিনি আগে ওই এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে বসে নেশাজাতীয় কিছু খাচ্ছিলেন তিনি। এ সময় বন্ধুদের সঙ্গে বাগ্বিতণ্ডতার একপর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে খুন করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলালের স্ত্রী থানায় মামলা করেছেন।
নিহত বেলাল পেশায় গাড়িচালক ছিলেন।