চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকান ভাড়ার টাকা নিয়ে ঝগড়ার জের ধরে চট্টগ্রাম নগরের অলংকার শপিং কমপ্লেক্সে নাসির উদ্দিন (৩০) ওরফে নেসার নামের এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অলংকার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোকানের সামনের অংশের ভাড়ার টাকা নিয়ে ইসমাইল ও নাসিরের সঙ্গে বিরোধ চলে আসছিল। নাসির ইসমাইলের দোকানের সামনে একটি ছোট টেবিল নিয়ে বসে পান-সিগারেটের দোকান করতেন। মাসখানেক পর শুক্রবার দোকান খুলতে এলে ইসমাইল তাঁর কাছে ভাড়া বাবদ ছয় হাজার টাকা দাবি করেন। নাসির এক হাজার টাকা দিতে রাজি হন।
পাহাড়তলী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় নিহত নাসিরের মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেছেন। এতে একমাত্র আসামি করা হয়েছে ইসমাইল হোসেন ওরফে সুজনকে (৩০)। ঘটনার পরপরই ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।