চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ছুরিকাঘাতে নুরুল আলম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদের ভাষ্য, এলাকার আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গতকাল রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুরুল গুরুতর আহত হন। সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নুরুলের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।