চট্টগ্রামে ছয় টন জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ছয় টন জাটকা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শুক্রবার ভোরে সদরঘাটের কর্ণফুলী কোল্ডস্টোরেজ থেকে ট্রাকে ওঠানোর সময় এসব জাটকা জব্দ করা হয়। কোল্ডস্টোরেজের মালিককে না পাওয়ায় এ ঘটনায় কাউকে দণ্ড দিতে পারেননি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড পূর্ব জোন ও জেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় এই অভিযান চালানো হয়। মোট ৬ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ নগরের বিভিন্ন শিশুসদন, এতিমখানা ও চট্টগ্রাম কারাগারে বিলি করা হয়েছে।